ছেলেকে রেখে কলকাতায় অপু, শাকিব দেখেন তালা

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৭

ছেলেকে রেখে কলকাতায় অপু, শাকিব দেখেন তালা

Manual7 Ad Code

বৃহস্পতিবার ব্যাংকক থেকে শুটিং শেষ করে শুক্রবার সন্ধ্যায় একমাত্র সন্তান আব্রাহমকে দেখতে যান চিত্রনায়ক শাকিব খান। কিন্তু বিধি বাম! অপুর নিকেতনের বাসায় গিয়ে দেখতে পান সেটা তালা বদ্ধ। দরজায় নক করার পর ভেতর থেকে এক গৃহকর্মী জানান, অপু চিকিৎসার জন্য কলকাতায় গেছেন। আব্রামকে দেখভালের জন্য ঐ গৃহকর্মীকে নিযুক্ত করা হয়েছে।

এ ঘটনায় বেজায় চটেছেন শাকিব খান। সেই সঙ্গে ছেলেকে দেখতে না পেয়ে হতাশাও প্রকাশ করেছেন। তিনি অপুর কান্ডজ্ঞানহীনতার প্রশ্নও তুলেছেন। বলেছেন,‘অপু কলকাতায় গেছে এটা লোকমুখে শুনেছি। শুনে অবাক হয়েছি। এতটুকু বাচ্চাকে রেখে সে হঠাৎ কলকাতায় চিকিৎসা নিতে কেন গেল এটাও আমার জানা নেই।’

Manual5 Ad Code

তিনি আরও বলেন, ‘এটা কীভাবে সম্ভব? মাত্র এক বছরের একটি বাচ্চা ছেলেকে কাজের মেয়ের জিম্মায় বাইরে থেকে তালা লাগিয়ে কোনো মা কীভাবে দেশের বাইরে চলে যেতে পারে? এটা সন্তানের প্রতি মায়ের কেমন দায়িত্ব পালন? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। এটা আমি মানতে পারছি না। আমার ছেলের যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে এর দায় নেবে কে?’

Manual5 Ad Code

অপুর বাসার দরজা থেকেই ফিরে আসতে হয় শাকিব খানকে। এরপর তিনি নিকেতন সোসাইটির নেতাদের ঘটনাটি অবহিত করেন।

শোনা গেছে, বৃহস্পতিবার রাতে বাথরুমে পা পিছলে পড়ে যান অপু বিশ্বাস। এতে সিজারের সময় করা সেলাই ফেটে রক্ত বের হয়। প্রাথমিকভাবে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেন এবং উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে কলকাতায় পৌঁছান অপু। সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

Manual8 Ad Code

তবে শাকিবের এমন বক্তব্য অস্বীকার করেছেন অপু। একটি অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে অপু বলেন, আমি বাসার বাহির থেকে তালা দিয়ে আসিনি। বাসার ভেতর থেকেই তালা দিয়েছে। বাসার ভেতরে শেলি আপুসহ অন্যান্যরা রয়েছেন। আমি নেই বলেই তারা ভেতর থেকে তালা দিয়ে রেখেছেন। এটা দোষের কি!

Manual1 Ad Code

যদিও অপুর চিকিৎসার জন্য কলকাতা যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন শাকিব খান। তার ভাষ্য, ‘কী এমন ঘটল যে এক বছরের বাচ্চা ছেলেকে বাইরে থেকে তালা দিয়ে বিদেশে যেতে হবে? দেশে কি কোনো চিকিৎসা ছিল না?…শুনেছি, অপু এখন নিয়মিত জিমে যান, ব্যায়াম করেন। তাহলে তখন শরীরের কোনো সমস্যা না হলে বাথরুমে পড়েই পুরোনো সেলাইয়ের জায়গা ছিঁড়ে যায়! এটা কি বিশ্বাসযোগ্য?

এদিকে চলচ্চিত্র অঙ্গনে গুঞ্জন উঠেছে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্কে চিড় ধরেছে। এই তারকা দম্পত্তি বিচ্ছেদের দিকে এগোচ্ছেন বলেও শোনা যাচ্ছে। কিন্তু এ নিয়ে কেউই মুখ খোলেননি।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code