জগন্নাথপুরের শ্রীরামসি গণহত্যা দিবস আজ

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৬

জগন্নাথপুরের শ্রীরামসি গণহত্যা দিবস আজ

Manual5 Ad Code

hhhh

Manual2 Ad Code

বীথি রানী কর :: আজ ৩১ আগস্ট জগন্নাথপুরের শ্রীরামসি গণহত্যা দিবস। ’৭১-সালের এই দিনে পাকহানাদার বাহিনী ওই গ্রামে নারকীয় তান্ডব চালিয়ে গ্রামের সহজ সরল শান্তি প্রিয় মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে। স্বাধীনতার পর থেকে এইদিনটিকে শোকদিবস হিসাবে পালন করে আসছেন এলাকাবাসী।

Manual5 Ad Code

১৯৭১ সালের আজকের এই দিন সকাল আনুমানিক ১০টার দিকে পাকহানাদার বাহিনী ৭-৮ টি নৌকাযোগে শ্রীরামসী বাজারে এসে স্থানীয় রাজাকারদের দিয়ে গ্রামবাসীদেরকে খবর দেয়, শ্রীরামসি হাইস্কুল মাঠে শান্তি কমিটির সভায় উপস্থিত থাকার জন্য। এরপর পাকসেনারা ১০-১২ জন করে বিদ্যালয়ের কক্ষে ডেকে নিয়ে হাত-পা বেঁধে লাইন ধরিয়ে নির্বিচারে গুলি করে ছাত্র, শিক্ষক, সরকারী কর্মচারী, যুবক, সাধারণ গ্রামবাসী ও বেড়াতে আসা স্বজন সহ ১২৬ জন কে হত্যা করে। নারকীয় এ হত্যাকান্ডের পর পাকসেনারা গ্রামে ঢুকে গ্রামের প্রায় ২৫০টি ঘরবাড়ী আগুনে পুড়িয়ে দেয়। নরপশুরা শ্রীরামসী বাজারে গিয়ে কেরোসিন ছিটিয়ে বাজারে সবকটি দোকান ঘর আগুনে জ্বালিয়ে দেয়। এভাবেই সেদিন সংঘটিত হয় ইতিহাসের সেই বর্বর হত্যাকান্ড।

নতুন প্রজন্মের নিকট এ ইতিহাস তুলে ধরতে স্থানীয় এলাকাবাসী ১৯৮৭ সালে গঠন করেন শহীদ স্মৃতি সংসদ। সংসদের উদ্যোগে যথাযথ মর্যাদায় প্রতি বছর নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন। এবারও শোকসভাসহ বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে। শোকসভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড বদরুল ইসলাম সুয়েব প্রমুখ। এছাড়া মিলাদ মাহফিল, শহীদ স্মৃতি মেধা নির্বাচনী প্রতিযোগীতার পুরস্কার বিতরণী করা হবে বলে জানান স্মৃতি সংসদের সভাপতি নুর মো. জুয়েল মিয়া।

এদিকে বিকেলে স্মৃতি সংসদের উদ্যোগে কর্মসূচি সফল করার লক্ষ্যে ও প্রধান অতিথির আগমনকে স্বাগত জানিয়ে শ্রীরামসী বাজারে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে অংশ নেন শহীদ স্মৃতি সংসদের সাবেক সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ, বাবুল মিয়া, বর্তমান সভাপতি জুয়েল মিয়া, সেক্রেটারী নুর মো. শিপন মিয়া, সাবেক সেক্রেটারী মাহবুব হোসেন, লেবু মিয়া, সুয়েব আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code