জঙ্গিদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঐক্য হয়ে গেছে : নৌমন্ত্রী

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৬

জঙ্গিদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঐক্য হয়ে গেছে : নৌমন্ত্রী

Manual3 Ad Code

123836Shahajan-Khan

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন শুরু করেছেন। আশা করি অচিরেই জঙ্গিরা বাংলাদেশ থেকে নির্মূল হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ও মহিলা আইনজীবী পরিষদের মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

Manual8 Ad Code

তিনি বলেন- জঙ্গিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য হয়ে গেছে। যারা (বিএনপি) জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে শুধু তারা এই ঐক্যে নেই।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে মানববন্ধনে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা এম এ করিম, অরুণ সরকার রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code