জঙ্গি মোকাবিলায় জাতীয় সমঝোতার আহ্বান জানিয়েছে মোশাররফ

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুন ২১, ২০১৬

জঙ্গি মোকাবিলায় জাতীয় সমঝোতার আহ্বান জানিয়েছে মোশাররফ

Manual2 Ad Code

download (6)

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রকৃত গণতন্ত্র না থাকায় দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান হচ্ছে। জঙ্গিবাদ মোকাবিলায় জাতীয় সমঝোতার আহ্বান জানিয়েছেন তিনি।

Manual1 Ad Code

মঙ্গলবার (২১ জুন) দুপুরে রামকৃষ্ণ মিশন পরিদর্শন করতে গিয়ে এই আহ্বান জানান বিএনপি নেতা। সম্প্রতি রামকৃষ্ণ মিশনে হামলার হুমকির পরিপ্রেক্ষিতে বিএনপির নয় সদস্যের প্রতিনিধি দল রামকৃষ্ণ মিশন পরিদর্শন করে।
পরিদর্শন শেষে খন্দকার মোশাররফ হোসেন বলেন, সন্দেহভাজন জঙ্গিদের ক্রসফায়ারে দিয়ে জঙ্গি দমনের ভুল কৌশলে এগোচ্ছে সরকার। আর  ক্ষমতায় থাকার জন্য সরকার গুপ্তহত্যার জন্য বিএনপিকে দায়ী করছে বলেও অভিযোগ করেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।
বিএনপি নেতা বলেন- এই ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ; এভাবে যে মানুষকে আতঙ্কে রাখা হচ্ছে, এর থেকে জাতিকে মুক্ত করতে হলে একটি জাতীয় সমঝোতা প্রয়োজন। জাতীয় সমঝোতা ছাড়া জঙ্গিবাদ মোকাবিলা করা সম্ভব নয়।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code