জঙ্গি মোকাবেলায় দিল্লিতে বৈঠকে কামাল-রাজনাথ

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৬

জঙ্গি মোকাবেলায় দিল্লিতে বৈঠকে কামাল-রাজনাথ

Manual7 Ad Code

download (1)

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : দুই দেশে জঙ্গি হুমকি মোকাবেলার বিষয়ে দিল্লিতে বৈঠকে বসেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বিভাগের বেশ কিছু কর্মকর্তা।

Manual5 Ad Code

আজ ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের চতুর্থ বৈঠকে বাংলাদেশে সাম্প্রতিক সময়ের জঙ্গি হামলাসহ তাদের মোকাবেলার বিষয়ে এ আলোচনা হবে ভারত সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

Manual7 Ad Code

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়সহ একটি প্রতিনিধিদলের সঙ্গে ওই বৈঠকে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো দৃঢ় ও প্রসারিত করার বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

ভারত প্রতিনিধি দলের দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিএসএফ, মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এবং কোস্ট গার্ডসহ অনেকের থাকার কথা রয়েছে। আর সফরকালে বাংলাদেশ প্রতিনিধিদলের ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এ ছাড়া প্রতিনিধি দলের রাজস্থানের উদয়পুর ও কলকাতা পরিদর্শনে যাওয়ার সফরসূচি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code