জঙ্গি-সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের লক্ষে বিশ্বনাথে আ’লীগের জরুরী সভা

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৬

জঙ্গি-সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের লক্ষে বিশ্বনাথে আ’লীগের জরুরী সভা

Manual6 Ad Code

bis-1-300x190

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ : জঙ্গি-সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের লক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক জরুরী সভা শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, শান্তির ধর্ম ইসলামের নাম ব্যবহার করে যে বা যাহারা দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠার পায়তারা করছে, জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ থেকে তাদের শিকড় উপড়ে ফেলা হবে। জঙ্গিবাদের সাথে জড়িত ও তাদের মদদদাতাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Manual2 Ad Code

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল আখতার’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবদুল জলিল জালাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, সিতাব আলী, নুরুল ইসলাম, আহমদ আলী, জিলু মিয়া, বাবুল মিয়া, শাখাওয়াত হোসেন, যুবলীগ নেতা নিজাম উদ্দিন, তৈমুছ আলী, তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়। এতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code