সিলেট ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৬
সুরমা মেইল ডেস্ক : জঙ্গি হামলার আশঙ্কায় দেশের বৃহত্তম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। পদ্মা সেতুর চারপাশে সেনা-পুলিশ ও বেসরকারি নিরাপত্তা কর্মীদের নিয়ে এ বলয় গড়ে তোলা হয়েছে।
জেলার শ্রীনগর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) শামসুজ্জামান বাবু জানান, পদ্মা সেতু প্রকল্প এলাকায় নিরাপত্তা দিতে ৩০ সদস্যের আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সেতুর নিজস্ব নিরাপত্তা কর্মী ও সেনা বাহিনীর সদস্যরা সেতু নির্মাণ এলাকার চারপাশে জলে-স্থলে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। একই সঙ্গে লৌহজং থানা পুলিশের একটি টহল টিম সর্বক্ষণিক নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছে।
এছাড়া মাঝ পদ্মায় স্পিডবোটে চৌকস সেনা সদস্যরা রয়েছেন সর্বক্ষনিক টহলে। পদ্মা সেতুতে কর্মরত দেশি-বিদেশি ২০ সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা দিতে এ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
তিনি জানান, চায়না মেজর ব্রিজের প্রকৌশলী, নদী শাসনের কাজে নিয়োজিত সিনো হাইড্রোর বিদেশি কর্মকর্তা ও সংযোগ সড়ক নির্মাণের কাজে থাকা সেনা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ দেশি-বিদেশিদের জান-মালের নিরাপত্তা দিতে পুরো প্রকল্প এলাকা নিরাপত্তা চাঁদরে ঢেকে রাখা হচ্ছে।
সম্প্রতি সার্ভিস এরিয়া-১ এ নিরাপত্তা সংক্রান্ত এক মত বিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতু প্রকল্প এলাকায় জঙ্গি হামলার আশঙ্কা করেন।
এদিকে পদ্মা সেতুর ৩৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২০১৯ সাল নাগাদ সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করার লক্ষ্য নিয়ে নিরাপত্তায় এই উদ্যোগ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি