জনগণ চাইলে আবারো ক্ষমতায় আসবে আ’লীগ : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৮

জনগণ চাইলে আবারো ক্ষমতায় আসবে আ’লীগ : প্রধানমন্ত্রী

Manual3 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তা যেন থেমে না যায়। উন্নয়নের যে গতিধারা সৃষ্টি হয়েছে তা যেন অব্যাহত থাকে। সব সময় শৃংখলা বজায় রেখে চেইন অব কমান্ড মেনে চলতে হবে। জনগণ চাইলে আবারো ক্ষমতায় আসবে আওয়ামী লীগ।’

বৃহস্পতিবার (০৫ জুলাই) দুপুরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সে সময় পিজিআর এর সদস্যদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘আমরা একই পরিবারের সদস্য নিজেকে আমি আপনাদের পরিবার মনে করি। আপনারা অনেক কষ্ট করেন। যখনই চলাফেরা করি গার্ড রেজিমেন্টের সদস্যদের সাথে আমার দেখা হয়।তাই আপনাদের কষ্টটা আমি বুঝি। সেজন্য আপনাদের সুখের জন্য নানা পদক্ষেপ নিয়েছি আমি।’

Manual5 Ad Code

দেশের উন্নয়নের নানা দিক তুলে ধরে তিনি বলেন, দেশের ৯২ ভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। বাকিটুকুও আমরা পারব। ১২৩ ভাগ বেতন আমরা একসঙ্গে বৃদ্ধি করে দিয়েছি। পৃথিবীর আর কোন দেশে এমন হয়েছে কী না আমার জানা নেই।’

Manual7 Ad Code

প্রযুক্তিগত উন্নয়নের নানা দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণ করে আমরা মহাকাশ জয় করেছি। এর মাধ্যমে ইন্টারনেট সার্ভিস একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে। মহাকাশে বাংলাদেশে পতাকা চলে গেছে সে বিষয়ে আমরা সফল হয়েছি।’

বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের বিষয়ে তিনি বলেন, দরিদ্র পতিবন্ধী সবার জীবনমান উন্নয়নে আমরা কাজ করে চলেছি। জাতির পিতা বলতেন ভিক্ষুক জাতির কোন মর্যাদা থাকে না। তাই আমরা চাই বাংলাদেশে যেন একজনও ভিক্ষুক না থাকে। কেউ কারো কাছে হাত পাতবে না।

Manual2 Ad Code

নিজেদের জীবনের সঙ্গে তুলনা করে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার বিষয়ে শেখ হাসিনা বলেন, মিয়ানমারের ১১ লাখ মানুষকে আশ্রয় দিয়েছি। এটা একটা কঠিন দায়িত্ব। আমরা আমাদের নিজের জীবন থেকে বুঝেছি রিফিউজি হওয়ার কত কষ্ট। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে সকল রাষ্ট্র ও সংস্থার প্রশংসা অর্জন করেছে।

Manual4 Ad Code

এসময় প্রধানমন্ত্রী পিজিআর এর সকল সদস্যদের শুভ কামনা জানিয়ে বলেন, ‘ক্ষমতায় থাকি আর না থাকি আমার দোয়া আপনাদের সাথে থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code