জাতিসংঘে দেখানো হবে ‘লাভ সোনিয়া’(ভিডিও)

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮

জাতিসংঘে দেখানো হবে ‘লাভ সোনিয়া’(ভিডিও)

Manual8 Ad Code

একটা সুস্থ স্বাভাবিক জীবন থেকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ফেলা হচ্ছে অন্ধকারের দুনিয়ায়। যে দুনিয়ায় প্রবেশ করাটা যতটা সোজা ততটাই কঠিন সেখান থেকে বেরিয়ে আসা। এমনই এক দুনিয়ার অন্ধকার জগৎ’র দিক তুলে ধরল তাবরেজ নুরানি পরিচালিত ‘লাভ সোনিয়া’ ছবিটি।

গত ১৪ সেপ্টেম্বর ভারতে ছবিটি মুক্তি পায়। বৈশ্বিক ইস্যু মানবপাচার নিয়ে ছবির গল্প। এবার জাতিসংঘের আয়োজনে যুক্তরাষ্ট্রে ছবিটির প্রদর্শনী হবে।

Manual2 Ad Code

‘লাভ সোনিয়া’ প্রযোজনা করেছেন অস্কার-মনোনীত পরিচালক ডেভিড ওমার্ক। আগামী ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে ছবিটি যুক্তরাষ্ট্রে দেখানো হবে।

এ ছবির গল্প ১৭ বছরের এক কিশোরীকে কেন্দ্র করে, যার বাবা ঋণ শোধ করতে তার বোনকে পতিতাবৃত্তির সঙ্গে জড়িতদের কাছে বিক্রি করে দেয়। ওই অশুভ চক্রের হাত থেকে বোনকে বাঁচাতে তার সংগ্রামের গল্প ‘লাভ সোনিয়া’।

মেলবোর্নের চলচ্চিত্র উৎসবের (আইএফএফএম) উদ্বোধনী দিনে সেরা ভারতীয় ছবির পুরস্কার জিতে নেয় ‘লাভ সোনিয়া’।

Manual4 Ad Code

ছবিটিতে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর, আদিল হুসেন, মনোজ বাজপেয়ী, রিচা চাড্ডা, রাজকুমার রাও, অনুপম খের, ডেমি মুর ও ফ্রিদা পিন্টু।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code