জাতীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক কোন চাপ নেই : হবিগঞ্জে আইজিপি

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৩

জাতীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক কোন চাপ নেই : হবিগঞ্জে আইজিপি

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক কোন চাপ নেই বলে মনে করছেন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম।

 

তিনি বলেন, আমাদের পুলিশ বাহিনীর যে সক্ষমতা আছে, তা দিয়ে আগামী জাতীয় নির্বাচনে যেকোন আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। আমাদের সে আস্থাও আছে। এক সময় এ দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের হুলিখেলা চলছিল উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় তা এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে।

 

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

আইজিপি বলেন, বঙ্গবন্ধু সপরিবারে শহীদ হবার পর বাংলার ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চক্রান্ত হয়েছিলো। কিন্তু যাঁর নামে, যাঁর প্রচেষ্টায়, যাঁর দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যিনি বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন সেই বাঙালির হৃদয় থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায়নি।

 

এখন দেখছি আমাদের বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে অনেক আগ্রহী জানিয়ে পুলিশ প্রধান বলেন, তারা বঙ্গবন্ধু সম্পর্কে পড়াশোনা করতে চাচ্ছে। ওনার সংগ্রামী জীবন সম্পর্কে তারা জানতে আগ্রহী।

Manual4 Ad Code

 

তিনি বলেন, বঙ্গবন্ধু তাঁর জীবনের স্বর্ণালী সময় এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, এ দেশের স্বাধীনতার জন্য কারা প্রকোষ্ঠে কাটিয়েছেন। বঙ্গবন্ধুর অবদান যাতে স্বাধীনতার ইতিহাসে না থাকে সেজন্য চক্রান্ত হয়েছিলো। তাদের সে চক্রান্ত সফল হয়নি।

এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইলিয়াস শরীফ, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলী ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ‌পরে আইজিপি জেলা পুলিশ লাইনসে সিলেট রেঞ্জে কর্মরত সকল ইউনিটের ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি সিলেট রেঞ্জে কর্মরত সকল ইউনিটের অফিসারদের সাথে মতবিনিময় করেন।



এরআগে, আইজিপি বুধবার (০৬ সেপ্টেম্বর) সুনামগঞ্জের শাল্লা থানা পরিদর্শন করেন এবং পুনঃনির্মিত শাল্লা থানা জামে মসজিদ উদ্বোধন করেন। তিনি হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানা পরিদর্শন করেন। এছাড়া, আইজিপি জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জের শাল্লা ঘুঙ্গিয়ারগাঁও বাজার কেন্দ্রীয় শ্রী শ্রী কালীমন্দির, হবিগঞ্জ সদরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া, আজমিরীগঞ্জের রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। তিনি ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এমএকে/এমএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code