সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৭
বিনোদন ডেস্ক :: জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে কিছু দিন আগে। এবার ঘোষণা করা হলো এই পুরস্কার প্রদানের তারিখ। আগামী ২৪ জুলাই জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে দেশীয় চলচ্চিত্রের জন্য সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৪ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে তুলে দেবেন সম্মাননা।
যারা পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫:
আজীবন সম্মাননা : যুগ্মভাবে শাবানা ও ফেরদৌসী রহমান; শ্রেষ্ঠ চলচ্চিত্র : যুগ্মভাবে বাপজানের বায়োস্কোপ ও অনিল বাগচীর একদিন; শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি; শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : যুগ্মভাবে মো. রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়োস্কোপ) ও মোরশেদুল ইসলাম (অনিল বাগচীর একদিন)।
শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে : যুগ্মভাবে—শাকিব খান (আরো ভালোবাসব তোমায়) ও মাহফুজ আহমেদ (জিরো ডিগ্রি); শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে : জয়া আহসান (জিরো ডিগ্রি); শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে : গাজী রাকায়েত (অনিল বাগচীর একদিন); শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে : তমা মির্জা (নদীজন); শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে : ইরেশ যাকের (ছুঁয়ে দিল মন); শ্রেষ্ঠ শিশুশিল্পী : যারা যারিব (প্রার্থনা); শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার : প্রমিয়া রহমান (প্রার্থনা)।
শ্রেষ্ঠ সংগীত পরিচালক : সানী জুবায়ের (অনিল বাগচীর একদিন); শ্রেষ্ঠ গায়ক : যুগ্মভাবে—সুবীর নন্দী (তোমারে ছাড়িতে বন্ধু, চলচ্চিত্র : মহুয়া সুন্দরী) ও এসআই টুটুল (উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র : বাপজানের বায়োস্কোপ); শ্রেষ্ঠ গায়িকা : প্রিয়াংকা গোপ (আমার সুখ সে তো, চলচ্চিত্র : অনিল বাগচীর একদিন); শ্রেষ্ঠ গীতিকার : আমিরুল ইসলাম (উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র : বাপজানের বায়োস্কোপ); শ্রেষ্ঠ সুরকার : এস আই টুটুল (উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র : বাপজানের বায়োস্কোপ); শ্রেষ্ঠ কাহিনীকার : মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ); শ্রেষ্ঠ চিত্রনাট্যকার : যুগ্মভাবে মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ) ও মো. রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়োস্কোপ); শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : হুমায়ূন আহমেদ (অনিল বাগচীর একদিন); শ্রেষ্ঠ সম্পাদক : মেহেদী রনি (বাপজানের বায়োস্কোপ); শ্রেষ্ঠ শিল্প নির্দেশক : সামুরাই মারুফ (জিরো ডিগ্রি); শ্রেষ্ঠ চিত্রগ্রাহক : মাহফুজুর রহমান খান (পদ্ম পাতার জল); শ্রেষ্ঠ শব্দগ্রাহক : রতন কুমার পাল (জিরো ডিগ্রি); শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা : মুসকান সুমাইকা (পদ্ম পাতার জল) এবং শ্রেষ্ঠ মেকআপম্যান : শফিক (জালালের গল্প)।
Design and developed by ওয়েব হোম বিডি