জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস আজ

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস আজ

Manual8 Ad Code

geoLarge

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : আজ ৯ আগস্ট। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস। জ্বালানি খাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের এই দিনে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। তাই ২০১০ সাল থেকে দিনটিকে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস হিসেবে পালন করা হচ্ছে।

Manual7 Ad Code

১৯৭৫ সালের এই দিনে বিদেশি কোম্পানি শেল পেট্রোলিয়াম কোম্পানির কাছ থেকে পাঁচটি গ্যাসফিল্ড কিনে নেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার। এগুলো হচ্ছে তিতাস, বাখরাবাদ, হবিগঞ্জ, রশিদপুর এবং কৈলাশটিলা। এসব গ্যাসফিল্ড কিনতে ব্যয় হয়েছিল ১৭ কোটি ৮৬ লাখ টাকা। যা মজুদ গ্যাসের তুলনায় অতি সামান্য বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ইজাজ হোসেন।

২০০৮ সাল পর্যন্ত দেশে মোট গ্যাস উৎপাদনের ৭৫ ভাগই এসেছে এসব গ্যাসফিল্ড থেকে। বর্তমানে এই পাঁচ গ্যাসফিল্ড থেকে আসে প্রতিদিন মোট উৎপাদনের ৪২ ভাগ গ্যাস, যার দাম ১০ কোটি টাকারও বেশি। এসব গ্যাসফিল্ড কেনা না হলে দেশের অর্থনীতি বর্তমান অবস্থায় পৌছতে পারতো না বলে জানিয়েছন পেট্রোবাংলার অধ্যাপক হোসেন মনসুর।

জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন, পরবর্তী সরকারগুলো বঙ্গবন্ধুর উদ্যোগের ধারাবাহিকতা রক্ষা করলে দেশ জ্বালানি সংকটের মুখে পড়তো না। অর্থনীতির চাকাও থাকতো আরো গতিশীল।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code