জাতীয় নির্বাচনের আগে ৩ সিটির নির্বাচন গুরুত্বপূর্ণ : সিইসি

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৮

জাতীয় নির্বাচনের আগে ৩ সিটির নির্বাচন গুরুত্বপূর্ণ : সিইসি

Manual4 Ad Code

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন সিটির (সিলেট, রাজশাহী ও বরিশাল) নির্বাচন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১২ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে তিন সিটি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

সিইসির সভাপতিত্বে বেলা ১১টার কিছু পরে বৈঠকটি শুরু হয়। সিইসি বলেন, ‘দুই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়ার দিকে প্রবেশ করবো। সুতরাং সেই প্রস্তুতির আগে এই তিন সিটি নির্বাচন আমাদের নির্বাচন কমিশন, মাঠপর্যায়ে যারা এই নির্বাচন পরিচালনা করবেন এবং এই নির্বাচনে সহায়তাকারী সব কর্মকর্তাসহ সবার জন্যই এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম উপস্থিত রয়েছেন। এছাড়াও পুলিশ ও র‍্যাবের মহাপরিদর্শক, তিন বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

Manual6 Ad Code

ইসির ঘোষিত তফসিল অনুযায়ি আগামী ৩০ জুলাই এ তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code