জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথে আনন্দ মিছিল

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৮

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথে আনন্দ মিছিল

Manual8 Ad Code

জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

সোমবার দুপুরে উপজেলা সদরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সমান থেকে মিছিলটি শুরু হয়ে উপজেরা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসিয়া ব্রিজের উপর এক পথ সভা অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব ও সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটে-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া। বক্তব্যে তিনি বলেন, জাতীয় পার্টি উন্নয়ন, শান্তি ও ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী। জাতীয় পার্টি অতীতের সকল নির্বাচনে মাঠে ছিলো মাঠেই থাকবে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পটপরিবর্তনে জাতীয় পার্টি বিশ্বাস করে। যে যাই বলুক জাতীয় পার্টির আগামী নির্বাচনে সিলেট-২ আসনে লাঙ্গল প্রতিক নিয়েই নির্বাচন করবে। এজন্য সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।

উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীনের পরিচালনায় পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এস এম আরশ আলী বাবলু।

Manual4 Ad Code

মিছিল ও সভায় উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক মনোহর আলী, এ কে এম দুলাল, আব্দুল হান্নান, আবুল খয়ের মেম্বার, সুমন আহমদ সুনন, ফিরোজ আলী, উপজেলা জাতীয় পার্টির নেতা জয়নাল আহমদ মিয়া, তাজ উদ্দিন বাবুল, সালেহ আহমদ তোতা, সাইদুর রহমান, কামরুজ্জামান, নাছির উদ্দিন মেম্বার, উপজেলা কৃষক পার্টির সভাপতি এম এ গণি, জাপা নেতা শরীফ উদ্দিন, শাহিন মিয়া, আব্দুল বারী মেম্বার, নাজিম চৌধুরী, তাজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাবেক সভাপতি মীর খোকন, সাবেক আহবায়ক আলা উদ্দিন প্রমুখ’সহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code