সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৪ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৮
দীপিকা-রণবীরের বিয়েকে ঘিরে নানা সময়ে বহু কথা শোনা গেলেও এখন পর্যন্ত মুখ খোলেননি দুই তারকা। তবে এ বছরের শেষের দিকে দীপিকাকে যে বিয়ে করতে চলেছেন রণবীর, সেখবর সকলেরই জানা। এবার প্রকাশ্যে এল বিয়ের দিনক্ষণ।
জানা গেছে, আগামী ১০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দীপিকা-রণবীর। এমনই দাবি এক ইংরেজি ফিল্ম ম্যাগাজিনের। তাই ১০ নভেম্বরের আগে যাবতীয় শ্যুটিং শিডিউল সেরে ফেলছেন দুই তারকা।
ভারতীয় ফিল্ম ম্যাগাজিনের তথ্য অনুযায়ী নভেম্বরের আগে শ্যুটিং ডেট রাখছেন দীপিকা-রণবীর। যদিও এ বিষয়ে দীপিকা বা রণবীরের তরফে কোনও ভাবেই মুখ খোলা হয়নি। তবে জানা গেছে, বিয়ের আগের কিছু বিশেষ প্রথা ইতিমধ্যেই সেরে ফেলেছে দুটি পরিবার।
এছাড়াও বহু মাস আগে দীপিকার জন্মদিনে মালদ্বীপে দুই পরিবার একত্রিত হয়। ফলে এখন শুধু সময়ের অপেক্ষা বিয়ে ঘিরে আনুষ্ঠানিক ঘোষণার।
Design and developed by ওয়েব হোম বিডি