জানুয়ারিতে পদ্মা সেতুর রেল লিংক স্থাপনের কাজ শুরু: সেতুমন্ত্রী

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৬

জানুয়ারিতে পদ্মা সেতুর রেল লিংক স্থাপনের কাজ শুরু: সেতুমন্ত্রী

Manual6 Ad Code

Obidul-kader

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : আগামী জানুয়ারিতে পদ্মা সেতুর রেল লিংক স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual4 Ad Code

রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে রেল লিংক স্থাপন বিষয়ক এক সমন্বয় সভায় তিনি একথা বলেন। এ সময় রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এমপিও উপস্থিত ছিলেন।

সভায় ওবায়দুল কাদের জানান, ঢাকা থেকে ফতুল্লা হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে ভাঙ্গা জংশন পর্যন্ত ৮২ কিমি. রেল লাইন স্থাপন করবে রেলপথ মন্ত্রণালয়। ভাঙ্গা থেকে বিদ্যমান রেল লাইন অনুযায়ী ফরিদপুর, যশোর সংযুক্ত হওয়ার পাশাপাশি পরবর্তী পর্যায়ে বরিশালকেও রেলপথে সংযুক্ত করা হবে।

Manual6 Ad Code

সভায় আরো উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, সওজ’র প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, রেললিংক প্রকল্প পরিচালক সাগর কৃষ্ণ চক্রবর্তীসহ এসডব্লিউও-পশ্চিমের কর্মকর্তারা।

ওবায়দুল কাদের বলেন, ২০১৮ সালে পদ্মা সেতু দিয়ে একসঙ্গে বাস এবং ট্রেন চলাচল শুরু হবে। এ সময়ের মধ্যে মাওয়া হতে সেতুর উপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৪২ কিমি. রেললিংক স্থাপনের কাজ শেষ হবে।

সভায় রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, ইতোমধ্যে রেললাইন স্থাপনে জি-টু-জি ভিত্তিতে চীন সরকারের মনোনীত রেলওয়ে গ্রুপ কোম্পানির সঙ্গে প্রাথমিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, শীঘ্রই বাণিজ্যিক চুক্তি হবে। এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪ হাজার কোটি টাকা।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code