জাপানি কুনিও হত্যা : ৫জনের ফাঁসির দণ্ডাদেশ

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৭

জাপানি কুনিও হত্যা : ৫জনের ফাঁসির দণ্ডাদেশ

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। এছাড়া একজনকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় জেএমবির পাঁচ সদস্যকে আদালতে হাজির করা হয়।

মৃত্যুদণ্ড পাওয়া পাঁচজন হলেন- জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া, সাখাওয়াত হোসেন ও আহসান উল্লাহ আনসারী। এছাড়া আবু সাঈদকে বেকসুর খালাস দেয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আহসান উল্লাহ পলাতক রয়েছেন।

বাকি তিন আসামির মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুড়িগ্রামের রাজারহাটের মকর রাজমাল্লী এলাকার আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব (২৪) পলাতক। অন্য দু’জন বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাদের মামলার অভিযোগ থেকে বাদ দিয়ে রায় ঘোষিত হচ্ছে। তাদের মধ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জের গজপুরি এলাকার নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান (২৮) অভিযোগ গঠনের আগেই গত বছরের ১ আগস্ট রাজশাহীতে এবং কুড়িগ্রামের রাজারহাটের চর বিদ্যানন্দ এলাকার সাদ্দাম হোসেন ওরফে রাহুল ওরফে চঞ্চল ওরফে সবুজ ওরফে রবি (২১) অভিযোগ গঠনের পরে গত ৫ জানুয়ারি ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধে বন্দুকযুদ্ধে নিহত হন।

Manual7 Ad Code

জেএমবির ওই আট জঙ্গির বিরুদ্ধে গত বছরের ৭ আগস্ট রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।

Manual8 Ad Code

পরে মামলাটি রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে স্থানান্তরিত হলে গত বছরের ১৫ নভেম্বর সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারিক কার্যক্রম শুরু হয়।

মামলায় বাদীপক্ষের ৫৫ জন সাক্ষী এবং আসামিপক্ষের একজন সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। গত ১৪ ফেব্রুয়ারি আসামি সাখাওয়াত হোসেনের পক্ষে আব্দুল মজিদ মণ্ডল আদালতে সাফাই সাক্ষ্য দেন। এর মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

গত ১৯ ফেব্রুয়ারি উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচার কাজ শেষ হলে ২৮ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেন আদালত।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আফতাব হোসেন ও আবুল হোসেন।

Manual5 Ad Code

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ অক্টোবর সকালে জাপানি নাগরিক কুনিও হোশিকে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি এলাকায় গুলি করে হত্যা করে জঙ্গিরা।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code