সিলেট ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৭
সুনামগঞ্জ প্রতিবেদক :: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মানুষ গড়ার কারিগর বিশিষ্ট শিক্ষানুরাগী গোলাম মর্ত্তূজা (স্যার) আর নেই।
জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের (আব.) সহকারী শিক্ষক ও জামালগঞ্জ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ, জামালগঞ্জের ইতিহাস বইয়ের লেখক, নাট্যকার, নাট্যনির্দেশক, গল্পকার কবি ও বিভিন্ন বিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন অবৈতনিক শিক্ষক মো. গোলাম মর্ত্তুজা (স্যার) দীর্ঘ দিন তিনি শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত ছিলেন।
তিনি উপজেলার শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। সদালাপী, হাস্যজ্জোল গোলাম মর্তূজা (স্যার) সরল ও সাদা মনের আলোকিত মানুষ হিসেবে সবার কাছে ছিলেন তিনি গ্রহণ যোগ্য ব্যক্তিত্ব।
গত বৃহস্পতিবার মাগরিবের নামাজ শেষে জামালগঞ্জের রাস্তায় হাটাকালীন সময়ে চলন্ত মোটর সাইকেলের ধাক্কায় আঘাত প্রাপ্ত হন তিনি। প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত সিলেট এমএজি উসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে আরো উন্নত চিকিৎসার সার্থে মাউন্ড এডোরা হাসপাতালে চিকিৎসা শেষে, পুনরায় সিলেট এমএজি উসমানী হাসপাতালে নিউরো সার্জারীতে চিকিৎসারত অবস্থায় গত রোববার রাত ১১ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শিক্ষা জীবন শেষ করার পর বারবার শিক্ষার প্রসারে দায়িত্ব নিয়ে সুনামের সহিত তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে শিক্ষকতার মহান পেশায় নিরলস ভাবে দায়ীত্ব পালন করে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৭) বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজ্জন ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
সোমবার সকালে সাড়ে ৮ টায় জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাযা ও তাঁর নিজ গ্রামের বাড়ী ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুরে সাড়ে ১০ টায় দ্বিতীয় জানাযা শেষে গ্রামের কবর স্থানে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কিন্ডার গার্টেনের সভাপতি প্রসুন কুমার চক্রবর্তী।
সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল-আজাদ, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান রশিদ আহম্মদ, নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, জামালগঞ্জ ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো: হাবিবুর রহমান চৌধুরী, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দী, উপজেলা আ’লীগ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম.নবী হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এড. আসাদ উল্লাহ সরকার, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুণা সিন্দু তালুকদার, জামালগঞ্জ মহিলা পরিষদ সভানেত্রী শেখ আয়েশা বেগম, জামালগঞ্জ প্রেসক্লাব’র সাংবাদিকবৃন্দ, সাংবাদিক ফোরাম, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, জামালগঞ্জ নারী উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি