জামালগঞ্জে নিখোঁজের ৪ দিন পর জেলের লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৭

জামালগঞ্জে নিখোঁজের ৪ দিন পর জেলের লাশ উদ্ধার

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদরের পাশে সুরমা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের লাশ চারদিন পর নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার নাম সাজিল (৩৮) হক। সে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া পশ্চিম পাড়া গ্রামের জবান আলীর ছেলে।

শনিবার সকাল ১০টায় নদীতে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়।

Manual4 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় নদী হতে ভাসমান অবস্থায় ঐ জেলে লাশ উদ্ধার করা হয়। পরে দুপুরে তার গ্রামের বাড়িতে জানাযা শেষে পঞ্চায়েতি কবর স্থানে লাশ দাফন করা হয়।

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে জানা যায়, গত ৮ মার্চ দুপুরে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া পশ্চিম পাড়া গ্রামের জবান আলীর ছেলে সাজিল হক প্রতিদিনের ন্যায় বাড়ির পাশে সুরমা নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার সময় তার জাল নদীতে আটকে পড়ে। এসময় জাল ছাড়াতে তিনি পানিতে নেমে  ডুব দিয়ে ভেসে না উঠায় নিখোঁজ হন। পানিতে নিখোঁজের ঘটনায় এলাকায় শোকের ছায় নেমে আসে। এ ঘটনার পর এলাকাবাসী তাকে উদ্ধারের জন্য পুরো নদীতে জাল দিয়ে অভিযান চালিয়েও ৪ দিন যাবৎ তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনার খবর শুনে ওই দিনই জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Manual6 Ad Code

পারিবারিক সূত্রে ও এলাকাবাসী জানান, সাজিল হক ওই নদীতে মাছ ধরে তার সংসার চালাতো। ঘটনার সময় প্রতিদিনের মতো তিনি নদীতে মাছ ধরতে যান পড়ে ডুব দিলে তিনি নিখোঁজ হন। এলাকাবাসী বলছে ওই নদীতে মাঝে মধ্যে কয়েক বছর পর পর হয় মানুষ না হয় গরু, মহিষ আচমকা ভাবে পানির নীচে নিখোঁজ হয়ে যায়। মৃত সাজিল হক স্ত্রী, ছোট-ছোট সাত জন ছেলে মেয়ে রেখে গেছেন।

Manual8 Ad Code

এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৩/৪ দিন পূর্বে ঐ জেলে নদীতে নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করে রাখা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code