জামায়াতের সঙ্গ ত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিন : ড. কামালকে তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯

জামায়াতের সঙ্গ ত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিন : ড. কামালকে তথ্যমন্ত্রী

Manual6 Ad Code

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্টে জামায়াতে ইসলামীকে অন্তর্ভুক্ত করা নিয়ে ড. কামাল হোসেনের বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

একইসঙ্গে বিএনপি বিরোধিতা করলেও ঐক্যফ্রন্টের শীর্ষনেতা হিসেবে জামায়াতকে পরিত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আহ্বানও জানান হাছান মাহমুদ।

Manual5 Ad Code

রোববার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীন বিভিন্ন দফতরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

গত শনিবার গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেন, ‘জামায়াতের সঙ্গে ঐক্য করে অনিচ্ছাকৃত ভুল হয়েছে। জামায়াতের সঙ্গে কখনও রাজনীতি করিনি, ভবিষ্যতেও করব না। আমি যখন ঐক্যে সম্মতি দিয়েছি, তখন জামায়াতের কথা আমার জানা ছিল না। এটা ঐক্যফ্রন্ট গঠনে ভুল ছিল।’

Manual6 Ad Code

ভুল স্বীকারের জন্য ড. কামাল হোসেনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে নির্বাচন করাটা ভুল ছিল, তিনি সেই ভুল উপলব্ধি করতে পেরেছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। এখন আমি আশা করব, তাদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ না করার ভুল সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে। গণতন্ত্রের অভিযাত্রাকে এগিয়ে নিতে সংসদ সদস্য হিসেবে তারা শপথ নেবেন বলেই আশা করেন তিনি।

Manual7 Ad Code

তথ্যমন্ত্রী আরও বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি একটি পক্ষ উন্নয়ন অগ্রযাত্রাকে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে।

Manual7 Ad Code

এ সময়, গঠনমুলক সমালোচনা করতে সবার প্রতি আহ্বানও জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম উত্তম সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুর মনন বিকাশে এবং পূর্ণবয়স্কদের মনন সঠিক পথে প্রবাহিত করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। কেউ স্বীকার করুক আর না করুক শেখ হাসিনার হাত ধরেই এই অগ্রগতি সাধিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code