জামিন পেলেন বিশ্বনাথ আ’লীগ নেতা পংকি খান

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, মে ১৬, ২০১৮

জামিন পেলেন বিশ্বনাথ আ’লীগ নেতা পংকি খান

Manual3 Ad Code

দুর্নীতি দমন কমিশন’র (দুদক) দায়েরকৃত মামলায় কারাগারে থাকা বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান জামিন পেয়েছেন।

Manual5 Ad Code

জামিন লাভের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান।

Manual2 Ad Code

এর আগে গত ২৫ এপ্রিল দুদকের এক মামলায় পংকি খানের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছিলেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভূঁইয়া।

কর ফাঁকির অভিযোগে পংকি খানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুদক মামলা (জিআর নং ২৯/২০১৮) দায়ের করে।

দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুর রহমান মামলাটি দায়ের করেন। মামলায় পংকি খান ছাড়াও আরো ৬ জন আসামী রয়েছেন।

আসামীরা হচ্ছেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার তিলক শাহারপাড়ার ইংল্যান্ড প্রবাসী রূপা মিয়া, সুনামগঞ্জ সদরের বসুন্ধরা আবাসিক এলাকার মোরশেদ আলম বেলাল, সুনামগঞ্জ সদরের হাছননগরের রোমান রায়হান, বিআরটিএ সিলেট সার্কেলের সহকারী পরিচালক বরিশালের মুলাদী উপজেলার চর নাজিরপুরের বাসিন্দা মো. এনায়েত হোসেন

Manual7 Ad Code

দুদক সূত্রে জানা গেছে, অভিযুক্তরা পরস্পর যোগসাজসে আমদানীকৃত বিলাসবহুল দামি গাড়ি চোরাইভাবে বিক্রয় ও জাল কাগজপত্র তৈরি করে রেজিস্ট্রেশনপূর্বক সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার অপরাধ করেছেন। সরকারের রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code