জাহাঙ্গীরের মুক্তি ও ঘটনার সুষ্ট তদন্তের দাবি জেলা যুবলীগের

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯

জাহাঙ্গীরের মুক্তি ও ঘটনার সুষ্ট তদন্তের দাবি জেলা যুবলীগের

Manual8 Ad Code

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের মুক্তির দাবি জানিয়েছে সিলেট জেলা যুবলীগ। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

Manual7 Ad Code

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,জাহাঙ্গীর আলম একজন মুজিব আদর্শের অগ্রসৈনিক। দলের দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু শহরতলীর শাহপরান এলাকায় একটি সৃষ্ট ঘটনায় পুলিশ বাদী হয়ে জাহাঙ্গীর আলমের উপর মামলা দায়ের করা হয়। ঐ মামলায় জাহাঙ্গীর আলম উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ১৪ আগষ্ট নিম্ন আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে। নেতৃবৃন্দ যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের মুক্তি এবং ঘটনার সুষ্ট তদন্তের দাবি জানান।

সেই সাথে দলীয় নেতা কর্মীদের ধৈর্য্য ধারণ করে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান তারা।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code