জিততে গিয়ে যেন দুর্নাম না হয় : নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ৩:১৫ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৮

জিততে গিয়ে যেন দুর্নাম না হয় : নির্দেশ প্রধানমন্ত্রীর

Manual6 Ad Code

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না। নির্বাচনে জিততে গিয়ে দুর্নাম না হয় সেই দিকে লক্ষ্য রাখতে নির্দেশ দিয়েছেন তিনি।

Manual8 Ad Code

শুক্রবার (২২ জুন) বিকেলে সরকারি বাসভবন গণভবনে সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের তিনি এসব কথা বলেন। এসময় তিনি দলে মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Manual2 Ad Code

আসন্ন সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীসহ বেশ কয়েকটি স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থী মনোনীত করতে গণভবনে বৈঠকে বসেন আওয়ামী লীগের সংসদীয় কমিটি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।

এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় তৃণমূল থেকে আসা বিভিন্ন প্রস্তাব আলোচনা ও বিবেচনা করে তিন সিটিতে দলের মেয়র প্রার্থী, কুড়িগ্রাম-৩ উপ-নির্বাচন এবং ১০টি ইউনিয়ন, ৩টি উপজেলা ও ৫ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

সভাশেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলীয় সভাপতি শেখ হাসিনা সরকারে উন্নয়নের বার্তা নিয়ে জনগণের কাছে যেতে নেতা-কর্মীদের নির্দেশ দেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code