সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের উত্তরপ্রদেশের কোনও সরকারি কলেজে জিনস ও টি-শার্ট পরে আর ক্লাস নিতে পারবেন না শিক্ষকরা। গত ৩০ মার্চ এই মর্মে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। তবে, কলেজে জিনস ও টি-শার্ট পরে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও, কলেজের বাইরে শিক্ষকরা তাঁদের পছন্দসই যে কোনও পোশাকই পরতে পারেন।
ডিরেক্টরেট অফ হায়ার এডুকেশনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষক ও অন্য কর্মচারীদেরও মার্জিত পোশাক পরে নির্দিষ্ট সময়ে আসতে হবে। সেখানেই আলাদা করে উল্লেখ করা হয়, শিক্ষক ও কর্মচারীরা কোনও ভাবেই কলেজে জিনস ও টি-শার্ট পরে আসতে পারবেন না।
শিক্ষকরা নিয়মিত সময়ে আসছেন কি না, তা নজরে রাখতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে বায়োমেট্রিক সিস্টেমও চালু করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার।
প্রসঙ্গত, উত্তর প্রদেশে বিজেপির যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই সরকারি অফিস-কাছারি ও স্কুল-কলেজে পান-মসলা নিষিদ্ধ করেছিলেন। নিষিদ্ধ করে দিয়েছেন। একই সঙ্গে স্কুলকলেজ চত্বর থেকে পানের দোকান বন্ধেরও নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি