সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৮
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম’র ৮২তম জন্মবাষির্কী উপলক্ষ্যে ২ দিনের কর্মসূচি হাতে নিয়েছে সিলেট জেলা বিএনপি।
কর্মসূচির মধ্যে আগামী শুক্রবার ১৯ জানুয়ারী বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং রোববার ২১ জানুয়ারী বিকাল ৩টায় সুবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচি গুলো সফলের সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময় উপস্থিত থাকার আনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ।
অপর এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি’র আওয়াতাধীন সকল উপজেলা ও পৌর শাখা সমূহকে বিএনপি’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম’র ৮২তম জন্মবাষির্কী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আহবান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ।
Design and developed by ওয়েব হোম বিডি