জিয়ার শাসনামল অবৈধ হলে আ’লীগ বৈধ হয় কীভাবে? মির্জা ফখরুল

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৭

জিয়ার শাসনামল অবৈধ হলে আ’লীগ বৈধ হয় কীভাবে? মির্জা ফখরুল

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল অবৈধ হলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগও অবৈধ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (শনিবার) জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

Manual3 Ad Code

“শুক্রবার নীলফামারী জেলার সৈয়দপুর স্টেডিয়ামের কাছে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে জিয়াউর রহমানকে ‘অবৈধ ক্ষমতা দখলকারী’ বললেও মির্জা ফখরুলরা এ বিষয়ে নিশ্চুপ রয়েছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাই।”

Manual8 Ad Code

তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট ও বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের শাসন আমলকে কেউ যদি অবৈধ বলেন তাহলে তো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগও অবৈধ।

বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানের শাসন আমল অবৈধ হওয়ার প্রশ্নই উঠে না; তিনি প্রশ্ন রাখেন, জিয়াউর রহমানের শাসন আমল অবৈধ হলে আওয়ামী লীগ বৈধ হয় কীভাবে।

Manual7 Ad Code

মির্জা ফখরুল আরও বলেন, বাকশাল কায়েমের মধ্য দিয়ে সব রাজনৈতিক দলসহ আওয়ামী লীগকেও ব্যান্ড (বাতিল) করা হয়। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তিনি দেশে গণতন্ত্র ফেরান। তার শাসন আমলে বহু দলীয় রাজনীতির সূচনা হয়। সেই শাসন আমলের বিধি-বিধানকে অনুসরণ করে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় আওয়ামী লীগ।

এ সময় জিয়ার মাজারে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলটির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুইয়া জুয়েল প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code