সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, মে ৩০, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ আরো অনেকে। সমাধিতে খালেদার শ্রদ্ধা জানানোর পর জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতীদল, মৎসজীবী দল, মুক্তিযুদ্ধের প্রজন্ম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, তৃণমূল দল, ডক্টর অসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঢাকা মহানগর বিএনপির (উত্তর-দক্ষিণ) পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।
এদিকে, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধি কমপ্লেক্সে জাতীয়তাবাদী ওলামা দল দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করেছে। সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ওলামা দলের এই আয়োজনে শরিক হয়েছেন বেগম খালেদা জিয়া। ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আবদুল মালেক, সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো. নেছারুল হক, সাংগঠনিক সম্পাদক কাজী সেলিম রেজা, মহানগর নেতা মাওলানা মহিবুবউল্লাহ মাসুমসহ সংগঠনের শতাধিক নেতা-কর্মী দোয়া ও কোরআন খতমে অংশ নিয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি