জীবন্ত নেকড়ের সাথে সালমানের লড়াই!

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৭

জীবন্ত নেকড়ের সাথে সালমানের লড়াই!

Manual6 Ad Code

একটি সিনেমা দর্শকদের হৃদয়ে পৌঁছে দিতে করতে হয় নিরলস পরিশ্রম। কঠিন কোন দৃশ্যধারণে অনেক সময় মৃত্যুর ঝুঁকি থাকে। শুটিংয়ের জন্যই জীবন্ত রক্তপিপাসু নেকড়ের সাথে লড়াই করেছেন সালমান খান।

Manual3 Ad Code

অস্ট্রিয়ার জঙ্গলে শুটিং শুরু হয়েছে। সেই দৃশ্যের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন পরিচালক আলি আব্বাস জাফর। তিনি বলেন, ভেবেছিলেন প্রযুক্তির মাধ্যমেই সেই দৃশ্যটি করবেন। কিন্তু দর্শকদের কাছে যেনো খুঁত না থাকে তার জন্যে প্রযুক্তির নেকড়ে নয়, দৃশ্যায়নের জন্যে বন্দোবস্ত করা হয়েছিলো একেবারে জীবন্ত রক্ত পিপাসু নেকড়ে।

তিনি আরো বলেন, ‘বলিউডের পর্দায় এ ধরনের অ্যাকশন দৃশ্য এর আগে কেউ দেখেন নি।   প্রথমবারের মতো দেখবেন দর্শক জীবন্ত নেকড়ের সঙ্গে সালমানের অ্যাকশন দৃশ্য। যার মাধ্যমে অ্যাকশন হিরো হিসেবে নিজেকে অন্যস্থানে নিয়ে গেলেন সালমান।’

Manual2 Ad Code

উল্লেখ্য, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়ালে নির্মিত হচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’। আগামী ২২ ডিসেম্বর রূপালি পর্দায় মুক্তি দেয়া হবে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code