জেনে নিন কিভাবে বিয়ের প্রস্তাব পেয়েছেন সানি

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৭

জেনে নিন কিভাবে বিয়ের প্রস্তাব পেয়েছেন সানি

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক :: স্বামী ড্যানিয়েল ওয়েবারের সম্পর্কে এ পর্যন্ত অনেক কথা বলেছেন সানি লিওন। তবে এবার জানালেন ড্যানিয়েল কীভাবে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন সে কথা।

সানির ভাষায়, ড্যানিয়েল আমাকে বিছানায় বিয়ের প্রস্তাব দিয়েছিল। এটি ছিল শান্ত এবং সুন্দর রাত। আমাদের সঙ্গে ছিল শুধু পোষা কুকুর।

Manual8 Ad Code

বিয়ের আগে থেকেই একসঙ্গে থাকতেন সানি-ড্যানিয়েল। একদিন বিছানায় পাশাপাশি শুয়ে ছিলেন তারা। হঠাৎ সানিকে বিয়ের প্রস্তাব দেন ড্যানিয়েল। এমন রোমান্টিক মুহূর্তে বিয়ের প্রস্তাব পেয়ে হতবাক হন সানি।

Manual8 Ad Code

প্রেমিকের বাহুডোরে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। কিন্তু তা কিছু সময়ের জন্য। সঙ্গে সঙ্গেই বিয়েতে রাজি হয়ে যান। এখনো সেই রাতটি এ অভিনেত্রীর কাছে স্মরণীয় হয়ে আছে।

বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করছেন সানি লিওন। তবে ক্যারিয়ারের পাশাপাশি সংসারও সামলাচ্ছেন তিনি। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে কাটছে সুখী দাম্পত্য জীবন। এমনকি ড্যানিয়েলের সন্তানের মা হওয়ারও ইচ্ছা পোষণ করেছেন এ অভিনেত্রী।

Manual1 Ad Code

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত রইস। এতে ‘লায়লা ম্যায় লায়লা’ শিরোনামের একটি আইটেম গানে দেখা যাবে সানিকে। বর্তমানে আরবাজ খানের সঙ্গে তেরা ইনতেজার সিনেমার শুটিং করছেন এ অভিনেত্রী।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code