জেলা-মহানগর আ’লীগের সভায় যোগ দিতে সিলেটে হানিফ

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৮

জেলা-মহানগর আ’লীগের সভায় যোগ দিতে সিলেটে হানিফ

Manual4 Ad Code

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় যোগ দিতে সিলেট এসেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

Manual5 Ad Code

মঙ্গলবার মঙ্গলবার (০৩ জুলাই) বিমানযোগে তিনি সিলেটে এলে বিমানবন্দরে দলের নেতারা তাকে স্বাগত জানান।

Manual1 Ad Code

আগামীকাল বুধবার বেলা ১১টায় সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ ময়ুর কুঞ্জ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

সভায় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও আহবায়ক-যুগ্ম আহবায়ক এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক ও আহবায়ক-যুগ্ম আহবায়কবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Manual4 Ad Code

কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এক যুক্ত বিবৃতিতে এ অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code