সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৮
সিলেট জেলা ও মহানগর বিএনপির তিন শীর্ষ নেতাসহ দলের ৩৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
গত ২১ জুলাই এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয় ঘন্টাখানেক অবরুদ্ধ করে রাখে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির শতাধিক নেতা-কর্মী। এ ঘটনায় ডিবি’র এএসআই ফয়েজ আহমদ বাদী হয়ে ৩৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, এ মামলায় পুলিশ রবিবার গভীর রাতে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও জেলা ছাত্রদলের সদ্য প্রাক্তণ সভাপতি সাঈদ আহমদকে আটক করেছে পুলিশ। তবে, মেয়র প্রার্থী আরিফুল চৌধুরীকে মামলায় আসামী করা হয়নি বলে জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি