সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা যুবদল নেতা কামরুল হাসান শাহীনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে ২০১৪ সালের রাজনৈতিক বিবেচনায় দায়েরকৃত একটি বিষ্ফোরক মামলায় জামিন নিতে যান কামরুল হাসান শাহীন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। বিকেলে তাঁকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, কামরুল হাসান শাহীনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ। অবিলম্বে তার নি:শর্ত মুক্তির দাবী জানান তারা।
এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম ও সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, রাজপথের সক্রিয় যুবদল নেতা ও সাবেক ছাত্রদল নেতা কামরুল হাসান শাহীনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশনায় আমরা মর্মাহত। আদালতকে ব্যবহার করে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের উপর সরকার জুলুম-নিপীড়ন চালাচ্ছে।
ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার ফরমায়েসী রায়ে কারাগারে আটক গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতেই নেতাকর্মীদের উপর হামলা-মামলা, জেল-জুলুম চালানো হচ্ছে। আমরা অবিলম্বে কামরুল হাসান শাহীনের নি:শর্ত মুক্তির দাবী জানাচ্ছি।
Design and developed by ওয়েব হোম বিডি