জৈন্তাপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘না’

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২৬

জৈন্তাপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘না’

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ শেষ করে সিলেটে শহরে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গাড়িতে হামলার অভিযোগ ওঠেছে।

Manual3 Ad Code

 

তবে পুলিশ দাবি করেছে, হামলার কোনো ঘটনা ঘটেনি।

 

Manual4 Ad Code

শুক্রবার (৩১ জুলাই) রাত পৌনে ১১টার দিকে হামলার ঘটনা ঘটে বলে এনসিপি সিলেট জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ জানান।

 

তিনি বলেন, ‘আমরা হরিপুর বাজার থেকে প্রোগ্রাম শেষ করে সিলেটে ফেরার পথে হামলার ঘটনাটি ঘটেছে। হরিপুর থেকে গাড়ি ছাড়ার ১৫ মিনিট পর সিলেট শহরে প্রবেশ করার আগে হামলাটি হয়। বর্তমানে আমরা সুরমা গেইটে আছি।’

 

এরআগে বৃহস্পতিবার (৩০ ‍জুলাই) দুপুরের দিকে সিলেটের গোলাপগঞ্জে এনসিপি নেতা সারজিস আলমের গাড়িবহরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছিল।

Manual7 Ad Code

 

এদিকে নিজের ফেইসবুকে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘সিলেটে আবারও গাড়িতে হামলা। গাড়ির কাঁচ ভেঙে দুজনকে রক্তাক্ত করা হয়েছে।’

 

ফেইসবুকে দেওয়া একটি ভিডিওতে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির গ্লাস ভাঙা। ভেতরে বসে থাকা ব্যক্তির হাতের আঙ্গুলে রক্ত।

Manual1 Ad Code

 

তবে জৈন্তাপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘জৈন্তাপুরে কোনো হামলার ঘটনা ঘটেনি। প্রোগ্রাম শেষে আমি নিজে জৈন্তা গেইট পর্যন্ত দিয়ে এসেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ফাঁকা ছিল। হামলার ঘটনটি মিথ্যা।’

 

হামলার বিষয়ে শাহপরাণ থানার ওসি খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এনসিপির গাড়িবহরে কোনো হামলার ঘটনা ঘটেনি।’

 

(সুরমামেইল/এমএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code