জৈন্তাপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন এমপি ইমরান

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৮

জৈন্তাপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন এমপি ইমরান

Manual2 Ad Code

সিলেটের জৈন্তাপুরে উফসী ও নেরিকা আউশ আবাধ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৭ এপ্রিল) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈন্তাপুরের আয়োজনে উপজেলা মিলনায়তনে উফসী ও নেরিকা আউশ আবাধ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।

অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, তার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি।

Manual7 Ad Code

সংসদ সদস্য বলেন, আ.লীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে তত বার দেশের মানুষের উন্নয়নের ধারা অব্যহত রেখেছে। যার ফলে জৈন্তাপুরে সর্বত্র উন্নয়নের ছোয়া লেগেছে। কৃষি বান্ধব সরকার হওয়ার ফলে কৃষকদের উন্নয়নের জন্য সরকার প্রয়োজনীয় সকল প্রকারের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে, আগামীতে তা অব্যাহত থাকবে।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, জৈন্তাপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্টানসহ বিভিন্ন সরকারী ভবনের অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে।

Manual3 Ad Code

জৈন্তাপুরের জন্য আজ একটি ঐতিহাসিক দিন হিসাবে উল্লেখ করে সংসদ সদস্য বলেন, জৈন্তাপুর উপজেলা এমন কোন গ্রাম বাকী নেই যে বিদ্যুৎ সুবিধা পায়নি। বিদ্যুতের দিক থেকে জৈন্তাপুর উপজেলা শতভাগ বিদ্যুৎ সুবিধা ভোগ করছে। তদ্রুপ কৃষি উন্নয়নের জন্য সরকার আরও পদক্ষেপ গ্রহন করবে যাতে করে প্রতিটি কৃষক আধুনিক সুযোগ সুবিধার মাধ্যমে কৃষি খাতকে উন্নয়ন করা হচ্ছে এবং হবে।

বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার মৌরিন করিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ ময়নুল জাকির, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কামান্ডার সিরাজুল হক, ডেপুটি কমান্ডার হাজী আনোয়ার হোসেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাদক্ষ্য শাহেদ আহমদ, জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার ফারুক হোসাইন, জৈন্তাপুর উপজেলা সমাজসেবা অফিসার এ.কে.এম আজাদ ভূইয়া, প্রানী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী স¤্রাট, এখলাছুর রহমান, শাহ আলম চৌধুরী তোফায়েল, বাহারুল আলম বাহার, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, আওয়ামীলীগ নেতা মুহবিুর রহমান মেম, আলা উদ্দিন, আব্দুল কাদির, সিরাজুল ইসলাম, আব্দুল জলিল, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, শাহিন আহমদ, ছাত্রলীগ নেতা শাহিন আহমদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক সহ আ.লীগের বিভিন্ন পর্যায়েনেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় জৈন্তাপুর প্রাণী সম্পাদ নতুন আধুনিক ভবনের উদ্বোধন করেন এবং বিকাল ৪টায় জৈন্তাপুর উপজেলার সর্বশেষ বিদ্যুৎ বিহীন গ্রাম চারিকাটা পল্লী বিদুতের নতুন সংযোগের উদ্বোধন করেন সংসদ সদস্য ইমরান আহমদ এমপি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code