জৈন্তা-জাফলং সড়কের জন্য ১৬৫ কোটি টাকার বাজেট : এমপি ইমরান

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, জুন ২, ২০১৮

জৈন্তা-জাফলং সড়কের জন্য ১৬৫ কোটি টাকার বাজেট : এমপি ইমরান

Manual6 Ad Code

স্থানীয় সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ বলেছেন, ‘বঙ্গবন্ধু তনয়া গণতন্ত্রের মানষ কন্যা শেখ হাসিনার সরকার চা-শ্রমিকদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।’

Manual1 Ad Code

তিনি বলেন, ‘এ সরকারই চা-শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৪মাসে উন্নিত করেছে। একজন চা-শ্রমিক তার জীবন চাহিদা পূরনের জন্য তার দৈনিক মজুরী বৃদ্ধি করা হযেছে। এছাড়া সমাজে পিছিয়ে পড়া প্রতিবান্ধী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যেমে সরকার প্রতিবন্ধীদেরও সমাজে প্রথম সারীতে স্থান দিয়েছে।’

এমপি ইমরান বলেন, ‘শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে সরকার সফলতার স্বাক্ষর রাখছে।’

গোয়াইনঘাটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর, চাল বিতরন ও চা-শ্রমিকদের মধ্যে চেক প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে আরোও বলেন, ‘সাড়ে ৭শত কোটি টাকা ব্যয়ে আম্বরখানা-ভোলাগঞ্জ মহাসড়কের কাজ চলমান রয়েছে।’

Manual5 Ad Code

“এছাড়া জৈন্তাপুর-জাফলং মহাসড়ক সংস্কারের জন্য ১৬৫ কোটি টাকার বাজেট অনুমোদন হয়েছে। অল্প দিনের ভিতরে এ সড়কটির কাজ শুরু হবে বলে জানান এমপি ইমরান।”

Manual1 Ad Code

তিনি জৈন্তাপুর থেকে জাফলং সেতু হয়ে হাদার পারের আনফরের ভাংঙ্গা দিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সদরে যাওয়ার স্বপ্ন দেখছেন বলে জানান। কিছু দিনের মধ্যে আনফরের ভাংঙ্গায় সেতু নির্মানের ঘোষণাও দেন তিনি।

শনিবার (০২ জুন) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে বিভিন্ন সমস্যার খোজ খবর নেন তিনি। পরে সকাল ১০টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজকল্যান মন্ত্রনালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্দ্যেগে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসুচীর আওতায় উপজেলা প্রসাশন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্দ্যেগে চেক বিতরনী অনূষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল’র সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, পূর্বজাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লূৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আং জলিল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, সাবেক সভাপতি মন্জুর আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা সুভাস চন্দ্র পাল ছানা, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান, সুবাস দাশ, আওয়ামী নেতা আবুল খয়ের।

এসময় তিনি ৫ হাজার টাকা করে ২২৩ জন চা-শ্রমিকদের মধ্যে চেক বিকতরণ করেন এবং ১৩৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৬লক্ষ টাকার চেক প্রদান করেন।

Manual2 Ad Code

অপরদিকে, দুপুর ১২টায় উপজেলা খাদ্য গুদামে লেঙ্গুড়া ইউনিয়নের ২ হাজার ৩শ’ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন তিনি। বেলা ১টায় রুস্তমপুর কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর করেন তিনি। কলেজ গভর্নিং বডির সভাপতি এড. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত হয় ভিত্তিপ্রস্থর পরবর্তী আলোচনা সভা। কলেজের ভার-প্রাপ্ত অধ্যক্ষ কামরুল আহমদ, শেরগুল ও সহকারী প্রভাষক লুৎফুর রহমানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগ সভাপতিন মোহাম্মদ ইব্রাহিম,রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব ও গর্ভনিং বডির সদস্য জসিম উদ্দিন, এড. হাসান আহমদ, লামনি প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির জিলানী প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code