জোড়া লাগছে রণবীর-ক্যাটের সম্পর্ক?

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭

জোড়া লাগছে রণবীর-ক্যাটের সম্পর্ক?

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: বলিউড অভিনেতা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ জুটি যাদের পছন্দ, এটা হয়ত তাদের জন্য সুখের সংবাদ হতে পারে। সম্পর্কচ্ছেদের পরও এই জুটি নিজেদের ছবির প্রচারণায় নেমেছেন একসঙ্গে।

রণবীর-ক্যাটের প্রেমের সম্পর্ক ভেঙে যায় প্রায় এক বছর আগে। তবে এরজন্য তারা একসঙ্গে কাজ থামিয়ে দেননি। যদিও শুটিংয়ের সময় দুজনকেই মাঝে মাঝে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। শুটিং শুরুর আগেই সংকটে পড়েছিল অনুরাগ বসুর ‘জাগ্গা জাসুস’। যদিও উভয়কে বুঝিয়ে কাজে নামতে সমর্থ হন অনুরাগ।

Manual1 Ad Code

এবারও সেই অনুরাগ বসুই ‘জাগ্গা জাসুস’ ছবির প্রচারণায় আরকে ও ক্যাটকে নামাতে পেরেছেন। প্রথম মুক্তির দিন  পিছিয়ে এখন তা ৭ এপ্রিল গড়িয়েছে।

Manual4 Ad Code

ছবির প্রচারণায় একসঙ্গে নামলেও বাস্তব জীবনে দুজনের সম্পর্ক পুনরায় গড়ে ওঠবে কি না তা অবশ্য কেউই স্পষ্ট করেননি। আর দুজন নিজেদের ব্যক্তিজীবন এতো গোপন রাখতে চান যে, কিছু যদি তাদের মধ্যে ঘটেও থাকে তা বুঝতে পারা প্রায় অসম্ভব ব্যাপার।

Manual2 Ad Code

যাই হোক, বাস্তব জীবনে এ জুটির সম্পর্ক পুনরায় গড়ুক বা না গড়ুক, তাদের ভক্ত-সমর্থকরা একসঙ্গে তাদের দেখতে পেয়েই খুশি। আর তারাও আশাবাদী মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি দর্শকদের মন জয় করবে।

Manual8 Ad Code

সূত্র : জি-নিউজ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code