জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কামরান

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৮

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কামরান

Manual1 Ad Code

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান বলেছেন, ভোট অবাধ ও সুষ্ঠু হচ্ছে। সিলেটবাসী তাকে ভালোবাসে। তাই নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

সোমবার (৩০ জুলাই) সকাল পৌনে ৯টায় নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের কালীঘাট এলাকার সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী সকাল সোয়া ৮টার দিকে ভোট দেন নগরের ১৮ নম্বর ওয়ার্ডের রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে। তিনি অবশ্য ভোট কারচুপির অভিযোগ তোলেন।

Manual4 Ad Code

সকাল ৮টা থেকে যথা নিয়মে ভোটগ্রহণ শুরু হয়। সকালে বৃষ্টির মধ্যেও ভোটারের উপস্থিতি কম ছিল না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারের সংখ্যাও। সকালবেলা লাইনে নারী ভোটারের সংখ্যাই বেশি লক্ষ্য করা গেছে।

Manual6 Ad Code

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট চলবে।

Manual6 Ad Code

নগরের ২৭টি ওয়ার্ডের ১৩৪টি ভোটকেন্দ্রের ৯২৬টি কক্ষে ভোটগ্রহণ হবে। মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ এবং নারী ১ লাখ ৫০ হাজার ২৮৮।

সাতজন মেয়রপ্রার্থীর পাশাপাশি সাধারণ কাউন্সিলর পদে ১২৭ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code