সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৮
স্টার জলসার জনপ্রিয় সিরিজ ‘মা’ এর ঝিলিক চরিত্র দর্শক হৃদয়ে অন্যরকম জায়গা করে নেয়। পর্দার সেই ঝিলিক আর বাস্তবের তিথি বসু এবার বাংলাদেশে আসছেন।
আজ দিনের কোনও একটা সময় তিনি ঢাকায় আসছেন বলে জানা গেছে। বাংলাদেশের ‘হৈমন্তী’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। আগামী পরশু, ১২ জানুয়ারি দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সেটির প্রচারণার কাজেই তিথির এই সফর। ছবির পরিচালক ডায়েল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডায়েল রহমান জানান, ছবির প্রচারণার কাজে তিথি দুই দিন আগে (১০ জানুয়ারি) ঢাকায় আসছেন। ৪ দিন থাকবেন। এমনকি দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে বসে ছবিও দেখবেন। ১৪ তারিখ ফিরে যাবেন কলকাতায়।
সিনেমায় তিথির বিপরীতে অভিনয় করেছেন সকাল রাজ। এতে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, দীপক, আবদুল রহমান কাদিরিসহ অনেকে।
Design and developed by ওয়েব হোম বিডি