টার্গেট কিলিং সরকারের পরিকল্পিত

প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৬

টার্গেট কিলিং সরকারের পরিকল্পিত

Manual4 Ad Code

download

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগের লোকজনই টার্গেট কিলিং করছে। বুধবার রাজধানীর লেডিস ক্লাবে জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

Manual3 Ad Code

খালেদা জিয়া বলেন- টার্গেট কিলিং পরিকল্পিত। আর এ সব আওয়ামী লীগের লোকজনই করছেন। এ জন্যই শেখ হাসিনা বলেছেন তিনি জানেন এসব কারা করছেন। কারণ তার দলের লোকরাই কিলিংয়ের সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, দেশে এর আগে কখনো এমন টার্গেট কিলিং হয়নি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ সব ধর্মের মানুষকে হত্যা করা হচ্ছে। এটা পরিকল্পিত। আওয়ামী লীগের লোকরাই এতে জড়িত।

ঘরে বাইরে কোথাও মানুষ নিরাপদ নয় এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, এই নিরাপত্তাহীন, গণতন্ত্রহীণ অবস্থা থেকে মুক্ত হতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর জনগণ ও গণতন্ত্রই এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে।

Manual4 Ad Code

তিনি অভিযোগ করে বলেন, সরকার প্রতিনিয়ত মানুষ হত্যা করে দায় দিচ্ছে বিএনপির। অভিযানের নামে গণগ্রেফতার করা হচ্ছে। কারাগারগুলোতে মানুষের ঠাঁই হচ্ছে না। বাথরুমেও মানুষ জায়গা পাচ্ছে না।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code