টেকনাফে ‌‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী সাদেক নিহত

প্রকাশিত: ৩:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

টেকনাফে ‌‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী সাদেক নিহত

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আনোয়ার সাদেক নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code

নিহত আনোয়ার টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিম পাড়ার শফি উল্লাহ ছেলে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

 

কক্সবাজার র‌্যাব-১৫-এর কমান্ডার আজিম আহমেদ বিষয়টি নিশ্চতক করেছেন।

 

Manual7 Ad Code

তিনি জানান, সোমবার সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের একটি দল ইয়াবা বিরোধী অভিযানে গেলে সন্ত্রাসীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশিকালে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, সে অস্ত্রধারী মাদক ব্যবসায়ী আনোয়ার সাদেক।

 

Manual2 Ad Code

এদিকে, একই দিন বিকেলে ইয়াবা বিরোধী অভিযানে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে দুই র‍্যাব সদস্য গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে টেকনাফ মেরিন সিটি হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code