ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৩ পথচারীর মৃত্যু

প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০১৯

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৩ পথচারীর মৃত্যু

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন পথচারী নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- শেরপুরের নকলা থানার বাছুর আলগা গ্রামের মজিবর রহমান কালনের ছেলে জাহাঙ্গীর (২৫), একই গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে সাইফুল (২৪)।

Manual4 Ad Code

 

নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে মাওনা মহাসড়ক ফাঁড়িতে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

এ ঘটনায় ট্রাকচালক বাদশাকে (৩৮) আটক করা হয়েছে। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ধানগড়া ইউনিয়নের আবুদিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি।

 

Manual8 Ad Code

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর হোসেন জানান, ঢাকাগামী ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়ক দ্বীপের (রোড ডিভাইডার) সঙ্গে ধাক্কা খায়। এতে মহাসড়কের পাশে দাঁড়ানো গাড়ির জন্য অপেক্ষমাণ যাত্রীদের ওপর ট্রাকটি উল্টে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code