সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৭
বিনোদন ডেস্ক :: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডেও জনপ্রিয়। গ্ল্যামার আর অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছেন অগণিত ভক্তের হৃদয়। নিজের ব্যক্তিগত এবং পেশাগত জীবন সম্পর্কে সবসময়ই ভক্তদের আপডেট দিয়ে থাকেন প্রিয়াঙ্কা।
সম্প্রতি তার একটি ছবিই তাকে বিতর্কে জড়িয়ে ফেললো। ইনস্ট্রাগ্রামে শেয়ার করা প্রিয়াঙ্কার একটি ছবি এরই মধ্যে ট্রোলড হয়ে গেছে।
ছবিটি দেখে মানুষজনের দাবি, প্রিয়াঙ্কা আবারো ঠোঁটে অস্ত্রোপচার করেছেন। আগের থেকে তাঁর ঠোঁট এখন অনেক বেশি ফোলা দেখাচ্ছে। এরপরই টুইটারে আসতে থাকে একের পর এক কমেন্ট, যেগুলোতে প্রিয়াঙ্কাকে সমালোচনা করতেই দেখা গেছে ভক্তদের।
সুত্র: এবিপি
Design and developed by ওয়েব হোম বিডি