ডিজিটাল বাংলাদেশ নির্মাণে যুব সমাজের বিকল্প নেই : কামরান

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৮

ডিজিটাল বাংলাদেশ নির্মাণে যুব সমাজের বিকল্প নেই : কামরান

Manual3 Ad Code

যুবকদের আধুনিক বিজ্ঞানমনস্ক শিক্ষা ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতায় আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

তিনি বলেন, একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য যুব সমাজের অংশ গ্রহণের কোনো বিকল্প নেই। ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি ধনী দেশে পরিণত করতে যুব সমাজ মুখ্য ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, একজন শিক্ষিত মা পারে একটি শিক্ষিত জাতি গড়তে’ এই শ্লোপানকে সামনে রেখে সুবিধা বঞ্চিত ও শিক্ষা বঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ।

Manual4 Ad Code

শনিবার সিলেট নগরীর বাগবাড়ি নরসিংটিলা যুব সমাজ‘র উদ্যোগে নরসিংটিলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি কথাগুলো বলেন।

সিলেট সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুস সালাম ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগ সাবেক সভাপতি খোকন আহমদ খোকার যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে ব্রিগেডিয়ার জেলারেল ডা: এ কে মাহবুবুল হক, এমসি কলেজ সিলেট সাবেক অধ্যক্ষ প্রফেসর ধীরেশ চন্দ্র সরকার, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ‘র অধ্যক্ষ রঞ্জন দাস, দিক্ষণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাগ ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, অমৃত কঞ্জুমার ফুড‘র বিভাগীয় ডিপো ইনর্চাজ পলাশ দাস, সাংবাদিক আকলিছ আহমদ চৌধুরী, সিলেট মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান আতিক, আরও অন্যানদের মাজে উপস্থিত ছিলেন,এলাকার মুরব্বী মউনুল হক চৌধুরী, আব্দুল জলিল, মামুন শিকদার, তারেক আহমদ চৌধুরী, রাহাত আহমদ, হাবিব আহমদ, সাজু আহমদ, শামিম আহমদ, সাদিকুল আহমদ, তানবির আহমদ চৌধুরী, রিয়াদ উদ্দিন, মোলাই হক চৌধুরী, ফরহাদ আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

অনুষ্ঠান শেষে সুবিধা বঞ্চিত শিশুদের হাতে শিক্ষা উপকরণ তোলে দেন অনুষ্ঠানে অতিথিবৃন্দরা।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code