‘ঢাকা অ্যাটাক’র ট্রেলার প্রকাশ (ভিডিও)

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৭

‘ঢাকা অ্যাটাক’র ট্রেলার প্রকাশ (ভিডিও)

Manual6 Ad Code
মঙ্গলবার বিকেলে প্রকাশিত হয়েছে দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’-এর ট্রেলার। এর আগে সোমবার ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র লাভ করে।

আড়াই মিনিট দৈর্ঘ্যের ট্রেলারটিতে সন্ত্রাসী আক্রমণ প্রতিহত করতে পুলিশের নানা অভিযান তুলে ধরা হয়।

Manual6 Ad Code

‘ঢাকা অ্যাটাক’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। অন্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন সৈয়দ হাসান ইমাম, আলমগীর, আফজাল হোসেন, লায়লা হাসান, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা, শিপন মিত্র প্রমুখ।

Manual1 Ad Code

বছরের আলোচিত এ ছবিটির কাহিনী লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী ছানোয়ার। প্রযোজনা করছে বাংলাদেশ পুলিশ পরিবার, ফ্ল্যাশ মাল্টিমিডিয়া ও থ্রি হুইলারস লিমিটেড।

Manual8 Ad Code

ইতোমধ্যে প্রকাশ হয়েছে ‘ঢাকা অ্যাটাক’-এর ফার্স্টলুক, টিজার, দুটি গানের অডিও ও ভিডিও। সবগুলো প্রচারণা উপকরণই দর্শকদের মনোযোগ কেড়েছে।

Manual8 Ad Code

বাংলাদেশে ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পাচ্ছে ৬ অক্টোবর। বাংলাদেশ ছাড়াও ছবিটি মধ্যপ্রাচ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মালয়েশিয়া, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিশ্বের আরও বেশ কয়েকটি দেশে মুক্তি পাবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code