ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২০

ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর

Manual7 Ad Code
ছবি : প্রতিকী

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় দুটি মোটর সাইকেলের সংঘর্ষে ফামিহ ও শরিফ নামে দুই যুবক নিহত। এ দুর্ঘটনায় অপর দুই আরোহী আহত হয়েছেন।

Manual3 Ad Code

 

শনিবার (০১ আগস্ট) বিকেল ৪টার দিকে সরাইল উপজেলার বৈশামোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের নয়নপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।

 

Manual7 Ad Code

অন্যদিকে নিহত অপর মোটরসাইকেল আরোহী শরিফের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার ঘাসিরদিয়া গ্রামে।

Manual3 Ad Code

 

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বিকেলে কোরবানির মাংস নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফাহিম মিয়া অপর এক সঙ্গীকে নিয়ে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় তার ফুফুর বাড়িতে যাচ্ছিলেন।

 

এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ফাহিম মারা যায়। এ ঘটনায় আহত অপর তিন মোটরসাইকেল আরোহীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পথে নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া গ্রামের শরিফ মিয়া মারা যান। বর্তমানে দুইজনের মরদেহ খাটিহাতা বিশ্বরোড হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন ক্লিনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code