তাবলীগ জামাতে অনন্ত জলিল, দিচ্ছেন ইসলামের দাওয়াত

প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৭

তাবলীগ জামাতে অনন্ত জলিল, দিচ্ছেন ইসলামের দাওয়াত

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :: তাবলিগ-জামাতের সঙ্গে রাজধানীর ধানমন্ডির এক মসজিদে এখন সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা, পরিচালক, প্রযোজক অনন্ত জলিল। সেই সাথে তিনি বর্তমানে ধর্ম প্রচারে মনোযোগী রয়েছেন। গেল জানুয়ারি মাসে ওমরাহ হজ পালন করেছেন তিনি।

Manual8 Ad Code

জানা গেছে, তাবলিগ-জামাতের সঙ্গে রাজধানীর ধানমন্ডির এক মসজিদে এখন সময় কাটাচ্ছেন অনন্ত জলিল। তাবলিগের কাজে শনিবার সন্ধ্যায় অনন্ত জলিল ধানমন্ডির রবীন্দ্র সরোবরে উপস্থিত হন। তিনি সেখানে উপস্থিত থাকবেন তা আগেই এক ভিডিওবার্তায় তার ভক্তদের জানিয়েছিলেন। এসময় তাকে দেখে হাজারও মানুষের ঢল নামে সেখানে। এ সুযোগে তিনি ইসলাম ধর্মের কথা শোনান ভক্তদের।

অনন্ত জলিল জুব্বা আর মাথায় পাগড়ি পরে হাজির হন রবীন্দ্র সরোবরে। এসেই জানান, ‘এখানে যে কোনো অনুষ্ঠান করতে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতির প্রয়োজন হয়। বিষয়টি আমাদের মাথায় ছিল না। তবে যেহেতু সবাইকে কথা দিয়েছি তাই কথা রক্ষার্থেই এসেছি আমি। শুধু এতটুকু বলব, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের প্রতিটি নিয়ম কানুনই মানুষের শান্তির জন্য। তাই আসুন আমরা ইসলামের পথে চলি। ইসলামের বিধিবিধানগুলো মেনে চলি।’ কথাগুলো বলেই বিদায় দেন অনন্ত জলিল।

এর আগে গতকাল বিকালে ফেসবুকে লেখেন, ‘বন্ধুগণ, আমি আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আসছি ধানমণ্ডি রবীন্দ্র সরোবরে, আপনাদের/তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করতে। সবার উপস্থিতি একান্তভাবে কাম্য। এখানে উল্লেখ থাকে যে, আমার সঙ্গে আরও কিছু ইমপর্টেন্ট (গুরুত্বপূর্ণ) ব্যক্তিও থাকবেন। যাদের কথা শুনলে আমাদের জীবনে উপকারে আসবে। সুতরাং দেখা হবে সবার সঙ্গে রবীন্দ্র সরোবরে।

Manual4 Ad Code

হঠাৎ প্রিয় তারকার এ ঘোষণায় কৌতূহলী ভক্তগোষ্ঠী সন্ধ্যা নামতেই জমায়েত হতে থাকেন। অনন্ত জলিল আসবেন এ জন্যই তাদের এ জমায়েত। যদিও  কেউ জানতেন না কেন ভক্তদের সঙ্গে দেখা করতে আসছেন এ নায়ক।

Manual8 Ad Code

অবশেষে আয়োজক কমিটির একজনের কাছ থেকে পাওয়া গেল অনন্ত জলিলের আগমনের তথ্য। ওমরা থেকে এসে ধানমণ্ডির এক মসজিদে ইসলামের বাণী ছড়াতে তাবলিগ জামাতে এসেছেন তিনি। সেখান থেকেই দাওয়াতি এক টিম নিয়েই রবীন্দ্র সরোবরে ধর্মের কথা শোনাতেই আসছেন অনন্ত। ফেসবুকে পোস্টের মাধ্যমে ভক্তদের জানালেও রবীন্দ্র সরোবরে এ কার্যক্রম চালানোর ব্যাপারে কোনো অনুমতি নেননি এ তারকা। তাই আয়োজকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাঁধার সম্মুখীন হন।

এ ব্যাপারে সেখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই মু. মামুন গণমাধ্যমকে জানান, ‘অনন্ত সাহেব ফেসবুকে ঘোষণা দিয়েছেন। কিন্তু আমাদের কিছু জানাননি। এখানে যে কোনো ধরনের অনুষ্ঠান করতে অনুমতি লাগে। নিরাপত্তাজনিত কারণেই তাকে আসতে নিষেধ করেছি আমরা। তবে তিনি যদি এখনও ওসি ও ডিসির অনুমতি নিয়ে আসেন আমরা নিরাপত্তা দিয়ে তাকে অনুষ্ঠান করতে সহায়তা করব।’

Manual6 Ad Code

অবশেষে অনন্ত জলিলের মিডিয়া ম্যানেজার বাবু পুলিশের সঙ্গে কথা বলিয়ে দেন অনন্তকে। কথা বলার কিছুক্ষণ পরই ডিসির অনুমতি নিয়ে অনন্ত জলিল হাজির হন রবীন্দ্র সরোবরে।

উল্লেখ্য, ২০১০ সালে ঢাকাই ছবিতে অভিষিক্ত হন অনন্ত জলিল। তার অভিনীত ছবিগুলো- খোঁজ দ্য সার্চ, হৃদয় ভাঙা ঢেউ, দ্য স্পিড, মোস্ট ওয়েলকাম’, ‘মোস্ট ওয়েলকাম টু’ ও ‘নিঃস্বার্থ ভালোবাসা’। এছাড়া অনন্ত জলিল ‘দ্য স্পাই’ ও ‘সৈনিক’ নামে দুটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন অনেক আগেই। এখনও ছবি দুটির কাজ শুরু হয়নি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code