সিলেট ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫
কানাইঘাট প্রতিনিধি :
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের উদ্যেগে সারা দেশের ন্যায় সিলেটের কানাইঘাটের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষার্থীদের নিয়ে ফুটবল, ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, গোলক নিক্ষেপ ও সাঁতার প্রযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনব্যাপী কানাইঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এসব প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতার উদ্বোধন পরবর্তী বিজয়ী শিক্ষার্থীদের হাতে সমাপণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।
অনুষ্টানে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার শাখাওয়াত হোসেন, কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, কানাইঘাট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াইয়াহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকবৃন্দ।
সনদ প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে তারুণ্যের উৎসবে সকল আয়োজন সফল ভাবে সম্পন্ন হয়েছে। তারুণ্যের উৎসবের মধ্যদিয়ে আমাদের দেশের শিক্ষার্থী, তরুণ ও যুবকরা নিজেরা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হবে।
সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি