তারেকের বিরুদ্ধে সাজার প্রতিবাদে সিলেট মহিলা দলের সভা

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬

তারেকের বিরুদ্ধে সাজার প্রতিবাদে সিলেট মহিলা দলের সভা

Manual5 Ad Code

00-36-696x469

সুরমা মেইল নিউজ নিউজ : বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরকার নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থায় ভিত্তিহীন মামলায় প্রহসনমূলক সাজা দেওয়ার প্রতিবাদে সভা করেছে সিলেট মহানগর মহিলাদল।

Manual5 Ad Code

মঙ্গলবার (০২ আগষ্ট) বিকালে নগরীর কুমারপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় মহিলাদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সিলেট মহানগর মহিলাদলের সভানেত্রী অধ্যপিকা সামিয়া বেগম চৌধুরী বলেন, সরকার প্রতিহিংসা মূলক ভাবে চাপ সৃষ্টি করে তারেক রহমানের বিরুদ্ধে সাজা দিয়েছে। যাতে তারেক রহমান নির্বাচনে অংশগ্রহন করতে নাপারে। এছাড়াও বিএনপি নেতা আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, জয়নাল আবদিন ফারুকসহ নেতাকর্মীর বিরুদ্ধে উদ্দেশ্য মূলক ভাবে অভিযোগ (চার্জ) গঠন করেছে। যা নতুন করে মানুষকে ভাবিয়ে তুলছে ও নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এটি রাজনৈতিক প্রতিহিংসা বহিঃপ্রকাশ উল্লেখ করে সুষ্ঠ ধারার গনতন্ত্র ফিরিয়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানান।

Manual4 Ad Code

প্রতিবাদ সভায় মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহনাজের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মহিলাদল নেত্রী পাপিয়া বেগম, মহানগর মহিলাদের ফাতেমা জামান রোজী, মিনারা হোসেন, রাহেলা জেরিন কানন, রেহেনা ফারুক শিরিন, বিলকিস জাহান চৌধুরী, তানিয়া রহমান, মোছাঃ শিখা হাওলাদার, রোকসানা বেগম, সালমা বেগম প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code