তারেক রহমানের শাশুড়ির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৭

তারেক রহমানের শাশুড়ির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সম্পদের হিসাব গোপন রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আদালত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বুধবার সকালে অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১৪ মে দিন ধার্য করেছেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানুকে নোটিশ দিয়েছিল দুদক। এরপর হাইকোর্টে রিট আবেদন করে স্থগিতাদেশ পান ইকবাল মান্দ বানু।

Manual3 Ad Code

এই আদেশের বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্টের ওই আদেশ স্থগিত হয়ে যায়। এরপর ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপপরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে এ মামলা করেন। সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারির পর নির্দিষ্ট সময়ে কমিশনে হিসাব জমা না দেওয়ায় এ মামলা করা হয়।

Manual5 Ad Code

মামলার তদন্ত শেষে ১৪ জানুয়ারি অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয় দুদক। অনুমোদনের পর ১৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

Manual2 Ad Code

দুদকের উপপরিচালক আবদুস সাত্তার সরকার ঢাকার মুখ্য মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালতে এ অভিযোগপত্র জমা দেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code