তালিকার শীর্ষে সালমান খান

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৬

তালিকার শীর্ষে সালমান খান

Manual5 Ad Code

download-3বিনোদন ডেস্ক :: টানা তিনটি হিট ছবির (এয়ারলিফট, হাউসফুল থ্রি, রুস্তম) সুবাদে ২০১৬ সম্ভবত অভিনেতা অক্ষয় কুমারের বছর। তবু সর্বোচ্চ করদাতার তালিকায় তার আধিপত্য নেই। এক্ষেত্রে তাকে সিংহাসনচ্যুত করেছেন সুপারস্টার সালমান খান। তার ‘সুলতান’ গত রোজার ঈদে মুক্তির পর বিশ্বব্যাপী আয় করেছে ৫৮৫ কোটি রুপি।

Manual5 Ad Code

গত সেপ্টেম্বর পর্যন্ত ৫০ বছর বয়সী সালমান আগাম কর দিয়েছেন ১৬ কোটি রুপি। গত বছর তিনি অগ্রিম কর দিয়েছিলেন ১১ কোটি রুপি। এবারের তালিকায় যৌথভাবে দুই নম্বরে আছেন অক্ষয় কুমার ও হৃতিক রোশন। দু’জনই দিয়েছেন ১১ কোটি রুপি করে।

Manual3 Ad Code

এই আর্থিক বছরে ৭ কোটি ৮০ লাখ রুপি আগাম কর দিয়ে তালিকার তিন নম্বরে আছেন রণবীর কাপুর। কমেডিয়ান কপিল শর্মাও আছেন এই দৌড়ে। তিনি আগাম কর দিয়েছেন ৬ কোটি ৭ লাখ রুপি।

Manual1 Ad Code

সুপারস্টার আমির খান ৩ কোটি ৭০ লাখ রুপি দিয়ে আছেন পাঁচ নম্বরে। বলিউডের আরও দুই বাঘা অভিনেতা অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের কর নিয়ে কিছু প্রকাশ করেনি ভারতের আয়কর বিভাগ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code